লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নিয়ামতপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রেপ্তার

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক আভিযানিক দল নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার ও ছাতড়া বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ডিবি পুলিশ জানায়, প্রথম অভিযানে ছাতড়া বাজারে মো. বদিউজ্জামানের স্যানিটারী কারখানার সামনে থেকে মো. আমিনুল ইসলাম (৪৩) ও মো. বাবুল ইসলাম ওরফে বাবু (৩৮)কে আটক করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালিয়ে আমিনুল ইসলামের হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া ট্যাবলেট বিক্রির কাজে বাবুল ইসলাম আমিনুলকে সহায়তা করছিলেন।

অপরদিকে, একই ইউনিয়নের ছাতড়া বিলের যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে মো. হাফিজুল ইসলাম (৩০), মো. দেলোয়ার হোসেন (৩৬) ও মো. রনি হাসান (২৪)কে আটক করা হয়। তল্লাশিকালে হাফিজুল ইসলামের হেফাজত থেকে আরও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, দেলোয়ার হোসেন ও রনি হাসান ট্যাবলেট বিক্রির কাজে হাফিজুল ইসলামকে সহায়তা করছিলেন।

দুটি অভিযানে মোট ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নিয়ামতপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক আভিযানিক দল নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার ও ছাতড়া বিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ডিবি পুলিশ জানায়, প্রথম অভিযানে ছাতড়া বাজারে মো. বদিউজ্জামানের স্যানিটারী কারখানার সামনে থেকে মো. আমিনুল ইসলাম (৪৩) ও মো. বাবুল ইসলাম ওরফে বাবু (৩৮)কে আটক করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালিয়ে আমিনুল ইসলামের হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া ট্যাবলেট বিক্রির কাজে বাবুল ইসলাম আমিনুলকে সহায়তা করছিলেন।

অপরদিকে, একই ইউনিয়নের ছাতড়া বিলের যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে মো. হাফিজুল ইসলাম (৩০), মো. দেলোয়ার হোসেন (৩৬) ও মো. রনি হাসান (২৪)কে আটক করা হয়। তল্লাশিকালে হাফিজুল ইসলামের হেফাজত থেকে আরও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, দেলোয়ার হোসেন ও রনি হাসান ট্যাবলেট বিক্রির কাজে হাফিজুল ইসলামকে সহায়তা করছিলেন।

দুটি অভিযানে মোট ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি