জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি..
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গার্ল সাপোর্টার প্রজেক্টের সৌজন্যে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা ১০ জন ইয়াং উইমেনের কারিগরি দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বুধবার ৩০ সেপ্টেম্বর দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় ১৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত ১০ জন ইয়াং উইমেনদের মাঝে নগদ তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা সমাজ সেবা শরিফুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন,উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, স্পন্সরশিপ অফিসার রুবেল মিয়া সহ আরো অনেকে।
আয়োজকরা জানান, বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা
উইমেনদের শুধু প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ পরবর্তী সময়ে নারীদের আয়মূলক কাজে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। বিশেষ করে পিছিয়ে থাকা তরুণ নারীদের দক্ষ করে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সহায়তা পাওয়া ইয়াং উইমেনরা বলেন, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা তাদের নতুনভাবে কাজ শুরু করতে উৎসাহিত করেছে। নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা করছেন তারা।

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন