গোপাল মালাকার,সাভার প্রতিনিধি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সাভারের জয়নাবাড়ী বউবাজার এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩৬ টি পরিবারকে আর্থিক সহযোগীতাসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের এমপি আমান উল্লাহ আমান।
এসময় তিনি প্রথমেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের আশ্বস্ত করে বলেন বিএনপি সরকার ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছেন এবং তাদের সার্বিক ভাবে সকল ধরনের সাহয্য সহযোগিতা করবেন।
এরপর ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করে তিনি জানান যেকোনো ধরনের দুর্যোগে বিএনপি সাধারণ মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এসময় তিনি আরো বলেন,আপনাদের যেকোনো ধরনের সমস্যার কথা আমাদেরকে বলবেন।
জনগণ যে আস্থা রেখে জনাব তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন, বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছেন,বিএনপি কখনো এই আস্থা বিফলে যেতে দিবে না।
এসময় তিনি প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা ও চাল ডাল তেল সহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে টিন সরবরাহের নির্দেশ দেন।
এছাড়াও ত্রাণ বিতরণের পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বক্ষণিক খেয়াল রাখা এবং তাদের সার্বিক খাবারের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনাও দেন এমপি আমান।
সব হারিয়ে দিশেহারা এই মানুষগুলো দ্রুত আর্থিক ও প্রয়োজনীয় সহায়তা পাওয়ায় বিএনপি সরকার ও স্থানীয় প্রতিনিধিকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রশাসক আনিসুর রহমান,প্রশাসনিক কর্মকর্তা নোমান খান,ইউনিয়ন বিএনপি'র সভাপতি মহিউদ্দিন,সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও রুবেল পাশা সহ বিএনপি'র সহযোগী অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য গত ২৭ সেপ্টেম্বর রবিবার ভোরে উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি (বউবাজার)এলাকায় গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে অন্তত চল্লিশটি ঘর ভস্মিভূত হয়। এতে ৩৬ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন