মোঃ ফরিদ উদ্দীন
সাতকানিয়া উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে নতুন একটি উপজেলা গঠনের বিষয়ে স্থানীয় জনসাধারণের মতামত গ্রহণের জন্য এক গুরুত্বপূর্ণ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কালিয়াইশ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাতকানিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব দাস পুরকায়স্থ।
খাগরিয়া, কেঁওচিয়া, কালিয়াইশ, ধর্মপুর, বাজালিয়া এবং পুরানগড় এই ছয়টি ইউনিয়নের সমন্বয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত মতামত সংগ্রহের লক্ষ্যেই মূলত এই গণশুনানির আয়োজন করা হয়।
গণশুনানিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় নতুন উপজেলা গঠনের বিভিন্ন যুক্তি তুলে ধরার পাশাপাশি ৬ ইউনিয়নের সর্বসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নতুন এই উপজেলার নামকরণ "উত্তর সাতকানিয়া উপজেলা" করার দাবি জানান এবং এটি বাস্তবায়নে জোর সমর্থন ব্যক্ত করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, প্রস্তাবিত নতুন উপজেলা গঠন নিয়ে স্থানীয় বাসিন্দাদের মতামত, প্রশাসনিক সেবা প্রাপ্তির সুবিধা বৃদ্ধি এবং বিদ্যমান সাতকানিয়া উপজেলার ওপর এর সম্ভাব্য প্রশাসনিক প্রভাবসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা ও মতামতের ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন