মোঃ ওমর ফারুক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মালোপাড়া মোড় থেকে এ অভিযান শুরু হয়। পরে রাজারামপুর নামোপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা, মশার প্রজননস্থল ধ্বংস এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। বিশেষ করে কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণের জন্য সবাইকে আহ্বান জানানো হয়।
পৌরসভার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন