লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে চাঁদা দাবি করায় কৃষক দল নেতা ফয়সাল গ্রেফতার।

মো.মনিরুল ইসলাম ঃ নারায়ণগঞ্জ : 

নারায়ণগঞ্জের  সিদ্ধিরগঞ্জের পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মচারীদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাছিনুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

​মামলার বিবরণ সূত্রে জানা যায়, পদ্মা অয়েলের গোদনাইল ডিপোর চেকার মো. রফিকুল ইসলামকে গত ১ জুলাই হোয়াটসঅ্যাপে কল দিয়ে এই বিপুল অঙ্কের চাঁদা দাবি করেন ফয়সাল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। পরবর্তীতে ১ আগস্ট ১০-১২ জন সহযোগী নিয়ে ডিপোর ভেতরে সশরীরে প্রবেশ করে কর্মীদের ভয়ভীতি দেখান, মারমুখী আচরণ করেন এবং মামলা করলে লাশ গুম করার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

​উল্লেখ্য, উক্ত কৃষকদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে গত মার্চে ড্রেজার ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এছাড়া ডিপোতে নতুন কর্মীদের হুমকি দিয়ে বের করে দেওয়ার ঘটনাও ঘটান  ফয়সাল ও তার অনুসারীরা ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে চাঁদা দাবি করায় কৃষক দল নেতা ফয়সাল গ্রেফতার।

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মো.মনিরুল ইসলাম ঃ নারায়ণগঞ্জ : 

নারায়ণগঞ্জের  সিদ্ধিরগঞ্জের পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মচারীদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাছিনুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

​মামলার বিবরণ সূত্রে জানা যায়, পদ্মা অয়েলের গোদনাইল ডিপোর চেকার মো. রফিকুল ইসলামকে গত ১ জুলাই হোয়াটসঅ্যাপে কল দিয়ে এই বিপুল অঙ্কের চাঁদা দাবি করেন ফয়সাল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দেওয়া হয় প্রাণনাশের হুমকি। পরবর্তীতে ১ আগস্ট ১০-১২ জন সহযোগী নিয়ে ডিপোর ভেতরে সশরীরে প্রবেশ করে কর্মীদের ভয়ভীতি দেখান, মারমুখী আচরণ করেন এবং মামলা করলে লাশ গুম করার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।

​উল্লেখ্য, উক্ত কৃষকদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এবারই প্রথম নয়। এর আগে গত মার্চে ড্রেজার ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এছাড়া ডিপোতে নতুন কর্মীদের হুমকি দিয়ে বের করে দেওয়ার ঘটনাও ঘটান  ফয়সাল ও তার অনুসারীরা ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি