লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পুলিশের জালে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খন্দকার আবুল বাশার টুকু

রূপগঞ্জ থানা পুলিশ কর্তৃক ৬৪২ বোতল ফায়ারড্রিল ও ০১ টি ট্রাকসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

টাঙ্গাইলে শিশুকে ধ/র্ষ/ণ/চেষ্টার ঘটনায় মামলার ১২ ঘণ্টার মাথায় আসামি গ্রেপ্তার

ভুল চিকিৎসায় একের পর এক শিশু মৃত্যু: প্র‌ো-অ্যাকটিভের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, তবুও চুপ সিভিল সার্জন..!

সাবেক সেনা কর্মকর্তা মেজর হাফিজ রাজধানীতে গ্রেপ্তার।

টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধ/র্ষ/ণ, মুখ থেতলে ফেলায় হাসপাতালে কাতরাচ্ছে শিশুটি

সোনারগাঁয়ে বাকপ্রতিবন্ধী কিশোরীকে  ধর্ষণের  অভিযোগে ফুফা গ্রেফতার

হোসেনপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নওগাঁয় হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত তিন পরিবহনচালককে জরিমানা, হর্ন জব্দ

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলার মশরপুর বাইপাস এলাকায় অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিন পরিবহনচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি মামলা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা হাইড্রোলিক হর্নগুলো ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপনের দায়ে তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। প্রতিটি মামলায় জরিমানা আদায় করা হয়। পাশাপাশি হাইড্রোলিক হর্নগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে পরিবহনচালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন পরিবহনে লাগানো হয় সচেতনতামূলক স্টিকার।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। জেলা পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করে।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর কার্যক্রমও চালানো হচ্ছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ০১ নভেম্বর ২০২৬

নওগাঁয় হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত তিন পরিবহনচালককে জরিমানা, হর্ন জব্দ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁ সদর উপজেলার মশরপুর বাইপাস এলাকায় অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিন পরিবহনচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি মামলা করে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দ করা হাইড্রোলিক হর্নগুলো ধ্বংস করা হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপনের দায়ে তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। প্রতিটি মামলায় জরিমানা আদায় করা হয়। পাশাপাশি হাইড্রোলিক হর্নগুলো জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে পরিবহনচালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন পরিবহনে লাগানো হয় সচেতনতামূলক স্টিকার।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। জেলা পুলিশের একটি দল অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করে।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর কার্যক্রমও চালানো হচ্ছে। পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি