লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কালিহাতীতে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন

আব্দুল্লাহ আল মাসুদ : ​টাঙ্গাইল প্রতি‌নি‌ধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের সলিল গোবিন্দপুর গ্রামের মাটিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন নির্মাণের দাবিতে এক  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা- টাঙ্গাইল -যমুনা সেতু মহাসড়কের  সলিল গোবিন্দপুর এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  ‘ইউনিয়ন ভবন নির্মাণ বাস্তবায়ন কমিটি ও ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য শরীফ মন্ডল,  মহিলা ইউপি সদস্য সাহানাজ পারভীন,  মনজুরুল ইসলাম  প্রমুখ। 

 বক্তারা জানান, ইউনিয়নের প্রাণকেন্দ্রে পরিষদ ভবন নির্মাণ করা অত্যন্ত জরুরি। বর্তমানে অস্থায়ী ভবনে কার্যক্রম চলায় সাধারণ মানুষকে চরম জনভোগান্ত পোহাতে হচ্ছে। সুষ্ঠু ও সমান নাগরিক সুবিধা নিশ্চিতে অবিলম্বে পর্যাপ্ত স্থান ও আধুনিক সুবিধা সম্পন্ন নতুন ইউপি কার্যালয় গড়ে তোলার আহ্বান জানান তারা।

মানববন্ধনে গোহালিয়াবাড়ি   ইউনিয়নের  নয়টি ওয়ার্ডের  সহস্রাদিক মানুষ অংশগ্রহণ করেন । 

​মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসনের পক্ষ থেকে ভবন নির্মাণের সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ ও অবিলম্বে কাজ শুরু না করা হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

কালিহাতীতে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আব্দুল্লাহ আল মাসুদ : ​টাঙ্গাইল প্রতি‌নি‌ধি:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের সলিল গোবিন্দপুর গ্রামের মাটিতে ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবন নির্মাণের দাবিতে এক  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ঢাকা- টাঙ্গাইল -যমুনা সেতু মহাসড়কের  সলিল গোবিন্দপুর এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  ‘ইউনিয়ন ভবন নির্মাণ বাস্তবায়ন কমিটি ও ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য শরীফ মন্ডল,  মহিলা ইউপি সদস্য সাহানাজ পারভীন,  মনজুরুল ইসলাম  প্রমুখ। 

 বক্তারা জানান, ইউনিয়নের প্রাণকেন্দ্রে পরিষদ ভবন নির্মাণ করা অত্যন্ত জরুরি। বর্তমানে অস্থায়ী ভবনে কার্যক্রম চলায় সাধারণ মানুষকে চরম জনভোগান্ত পোহাতে হচ্ছে। সুষ্ঠু ও সমান নাগরিক সুবিধা নিশ্চিতে অবিলম্বে পর্যাপ্ত স্থান ও আধুনিক সুবিধা সম্পন্ন নতুন ইউপি কার্যালয় গড়ে তোলার আহ্বান জানান তারা।

মানববন্ধনে গোহালিয়াবাড়ি   ইউনিয়নের  নয়টি ওয়ার্ডের  সহস্রাদিক মানুষ অংশগ্রহণ করেন । 

​মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসনের পক্ষ থেকে ভবন নির্মাণের সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ ও অবিলম্বে কাজ শুরু না করা হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি