লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পোরশায় ৫১০ লিটার চোলাই মদ ও তৈরির উপকরণ ধ্বংস, গ্রেপ্তার ১

সবুজ হোসেন,  নওগাঁ:

নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করে ধ্বংস করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী সনতেশ রায় (৩৫) ও নিতাই হরিজনের (৩৫) বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ছোট-বড় চারটি প্লাস্টিকের জারকিনে মোট ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার করা মদ ও তৈরির উপকরণ ধ্বংস করা হয়।

এ ঘটনায় সনতেশ রায় (৩৫), পিতা—মুকুল রায়, সাং—মাক্তাপুর আদিবাসী পাড়া, থানা—পোরশা, জেলা—নওগাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি নিতাই হরিজন (৩৫), পিতা—রাম হরিজন, একই ঠিকানার বাসিন্দা, পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জনসাধারণের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পোরশায় ৫১০ লিটার চোলাই মদ ও তৈরির উপকরণ ধ্বংস, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সবুজ হোসেন,  নওগাঁ:

নওগাঁর পোরশায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করে ধ্বংস করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী সনতেশ রায় (৩৫) ও নিতাই হরিজনের (৩৫) বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ছোট-বড় চারটি প্লাস্টিকের জারকিনে মোট ৫০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ/জাওয়া) এবং ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার করা মদ ও তৈরির উপকরণ ধ্বংস করা হয়।

এ ঘটনায় সনতেশ রায় (৩৫), পিতা—মুকুল রায়, সাং—মাক্তাপুর আদিবাসী পাড়া, থানা—পোরশা, জেলা—নওগাঁকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি নিতাই হরিজন (৩৫), পিতা—রাম হরিজন, একই ঠিকানার বাসিন্দা, পলাতক রয়েছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জনসাধারণের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি