লগইন
প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে   ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

এম. শাহীন আল আমীন ঃ জামালপুর  প্রতিনিধি :

জামালপুরে বিধবা এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই আদালত  তাকে ৪ লাখ টাকা জরিমানা করে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম ওই দণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের সলই মন্ডল পাড়া গ্রামের আসলাম হোসেন(৩০) একই গ্রামের এক বিধবা নারীকে ২০২৩ সালের ২০ জুলাই রাতে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় তার বাবা বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় আসলাম হোসেনকে আসামি করা হয়।

তিনি জানান, মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে বিচারক মুহাম্মদ আবদুর রহিম প্রধান আসামি আসলাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও চার লাখ টাকা জরিমানা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এম. শাহীন আল আমীন ঃ জামালপুর  প্রতিনিধি :

জামালপুরে বিধবা এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই আদালত  তাকে ৪ লাখ টাকা জরিমানা করে। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম ওই দণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের সলই মন্ডল পাড়া গ্রামের আসলাম হোসেন(৩০) একই গ্রামের এক বিধবা নারীকে ২০২৩ সালের ২০ জুলাই রাতে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় তার বাবা বকশীগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় আসলাম হোসেনকে আসামি করা হয়।

তিনি জানান, মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে বিচারক মুহাম্মদ আবদুর রহিম প্রধান আসামি আসলাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও চার লাখ টাকা জরিমানা করেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি