চট্টগ্রামের সাতকানিয়া পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় থানার পুলিশ এ র্যালি আয়োজন করে।
রোববার (৮ সেপ্টেম্বর) মৌলভীর দোকান চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে র্যালিটি শুর হয়।
র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসেবা হাসপাতালের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
র্যালিতে ব্যবসায়ী, রাজনৈতিক নেতা কর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাতকানিয়া থানার ওসি (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম,
এস আই রোমান হোসেন , কালিয়াইশ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক সামসুল ইসলাম বাবলু, আলহাজ্ব ওসমান গনি চৌধুরী, নুর মোহাম্মদ নুরু, নবী হোসেন মেম্বার,সাংবাদিক ফরিদ উদ্দীন, মোজাম্মেল হক, সাংবাদিক দেলোয়ার হোসেনসহ অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের ভয়াবহতা থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন