লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে মাদরাসায় হামলা-ভাঙচুর, ১৭ লাখ টাকা লুটের অভিযোগ

সুন্দরবনের গোলখালীতে কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা পা সহ চামড়া জব্দ।

বোয়ালমারীতে  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বিতর্কিত কামাল চেয়ারম্যান ঘুরে বেড়াচ্ছেন  প্রকাশ্যে, নীরব প্রশাসন

শেরপুরের শ্রীবরদী সীমান্তে ৩ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

লুঙ্গির কোমরে মিলল দেশীয় অস্ত্র, মতলব উত্তরে যুবক গ্রেপ্তার

মাথায় সিঁদুর দিয়ে নাচানাচি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা..! বিতর্কিত কামাল চেয়ারম্যান  এখনো এলাকায় মুক্ত।

নওগাঁয় চাতাল শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত; সভাপতি জিয়াউল হক ও সম্পাদক আব্দুল মতিন

রাতের আঁধারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাংচুর; তদন্তে পুলিশ

জামালপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

এম শাহীন আল আমীন: জামালপুর প্রতিনিধি :

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮ ঘটিকার সময় জামালপুর জেলা  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওমর সানি (১৮) মারা যায়। ওমর সানি উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার সবুজ মিয়ার ছেলে।

বিকালে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার বিকালে মাদারগঞ্জ  হাওয়াই ব্রিজ এলাকায় মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন ওমর সানি। ব্রীজ এলাকায়  অটোরিকশার সাথে ওমর সানির চলমান  মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত  হয় ওমর সানি। আহত অবস্থায় তাকে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক। জামালপুর হাসপাতালে নেওয়ার পর সোমবার দিবাগত রাত ৮ টায় ওমর সানি মারা যায়।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম ইফতেখার বলেন, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই সে মারা যায়। পরে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, পুলিশ বিষয়টি অবগত আছে। আইনগত ব্যবস্থা চলমান। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

জামালপুরে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এম শাহীন আল আমীন: জামালপুর প্রতিনিধি :

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ওমর সানি নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮ ঘটিকার সময় জামালপুর জেলা  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওমর সানি (১৮) মারা যায়। ওমর সানি উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার সবুজ মিয়ার ছেলে।

বিকালে উপজেলার হাওয়াই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার বিকালে মাদারগঞ্জ  হাওয়াই ব্রিজ এলাকায় মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন ওমর সানি। ব্রীজ এলাকায়  অটোরিকশার সাথে ওমর সানির চলমান  মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত  হয় ওমর সানি। আহত অবস্থায় তাকে প্রথমে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান চিকিৎসক। জামালপুর হাসপাতালে নেওয়ার পর সোমবার দিবাগত রাত ৮ টায় ওমর সানি মারা যায়।

জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম ইফতেখার বলেন, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই সে মারা যায়। পরে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, পুলিশ বিষয়টি অবগত আছে। আইনগত ব্যবস্থা চলমান। 

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি