লগইন
প্রাইম টিভি

সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃ/ত্যু

সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃ/ত্যৃ

সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে এসে সাঙ্গু নদীতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের মধ্যম আমিলাইষ এলাকার সাঙ্গু নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন পূর্ব ডলু নয়াপাড়া এলাকার মোহাম্মদ বেলালের মেয়ে আফিজা (৬) ও ছেলে শাহিন (৩)। তারা আমিলাইষ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম আমিলাইষ এলাকায় তাদের নানা নুর ইসলামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে দুই ভাই-বোন নানা বাড়িতে খেলাধুলা করছিল। সবার অজান্তে তারা বাড়ি সংলগ্ন সাঙ্গু নদীর পাড়ে চলে যায় এবং একপর্যায়ে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বেলা সাড়ে ১১টার দিকে নদী থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

​একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃ/ত্যু

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে নানার বাড়িতে বেড়াতে এসে সাঙ্গু নদীতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের মধ্যম আমিলাইষ এলাকার সাঙ্গু নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন পূর্ব ডলু নয়াপাড়া এলাকার মোহাম্মদ বেলালের মেয়ে আফিজা (৬) ও ছেলে শাহিন (৩)। তারা আমিলাইষ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম আমিলাইষ এলাকায় তাদের নানা নুর ইসলামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে দুই ভাই-বোন নানা বাড়িতে খেলাধুলা করছিল। সবার অজান্তে তারা বাড়ি সংলগ্ন সাঙ্গু নদীর পাড়ে চলে যায় এবং একপর্যায়ে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বেলা সাড়ে ১১টার দিকে নদী থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

​একই পরিবারের দুই শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি