লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জুলাই অভ্যুত্থানের শক্তিকে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: মাদারীপুরে এনসিপির সমাবেশে- নাহিদ ইসলাম

কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

দুই দিনের সফরে বাউফলে আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

নওগাঁর তিলকপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুর উঠান বৈঠক অনুষ্ঠিত

আওয়ামী লীগ নেতার জামিনে সুপারিশ: মানিকগঞ্জে বিএনপির ২ নেতার পদ স্থগিত

ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে কামরুল হাসান

চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

ত্যাগের বিনিময়ে পাওয়া দেশ গড়ার দায়িত্ব বিএনপির: আমির খসরু

(মোঃরিদুওয়ানুল হক, ব্যুরো প্রধান চট্টগ্রাম) 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতে উদ্ধার করেছে। এবারও দেশের গভীর সংকট থেকে উত্তরণে বিএনপিই নেতৃত্ব দিতে পারবে।

গর্ত থেকে উঠে আসতে একটু সময় লাগবে। কিন্তু কাজ করলে এই বিএনপি পারবে, এই দলটি পারবে, এই নেতা পারবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরের পুরাতন রেলস্টেশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, দীর্ঘ আন্দোলনের পর আজ আবার দলের অনেক পরিচিত মুখকে একসঙ্গে দেখতে পাচ্ছেন। তাদের অনেকে আন্দোলনে রাজপথে ছিলেন, জেল খেটেছেন, নির্যাতন সহ্য করেছেন, কেউ মৃত্যুবরণ করেছেন, কেউ পঙ্গুত্ব বরণ করেছেন।

আজ সেই পরিচিত মুখগুলো আবার আমার সামনে এসেছে। এটা আমার জন্য আনন্দের। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় নেতাকর্মীদের আগের মতো সময় দিতে পারি না। কাজের চাপ ও দায়িত্বের কারণে তা সম্ভব হয় না। 

তিনি বলেন, বাংলাদেশ যখনই গর্তে পড়েছে, তখন বিএনপি দেশকে উদ্ধার করেছে। বর্তমানে দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে বের করে আনতে হবে। দলের প্রতি ভালোবাসা ও দেশের প্রতি ভালোবাসা থাকলেই দেশের জন্য কাজ করা যায়। সহযোগিতা করতে মন্ত্রী-এমপি হওয়ার প্রয়োজন নেই।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের দেশপ্রেম, স্বাধীনতা-সার্বভৌমত্ব, রাজনৈতিক শৃঙ্খলা, উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির শিক্ষা দিয়েছেন। দেশের মানুষকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী শক্তির ব্যানারে রাজনীতি করার শিক্ষাও তিনি দিয়েছেন।

অর্থমন্ত্রী বলেন, দেশ ও দল—দল নয়, দেশ বড়। আমাদের শিক্ষক আমাদের সেটা শিখিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নিজের জীবন দিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। হাজারো নেতাকর্মী প্রাণ দিয়েছেন, লাখো নেতাকর্মী জেলে গেছেন, পঙ্গু হয়েছেন। এই ত্যাগের বিনিময়ে এখন আমাদের দেশ গড়ার শিক্ষা নিতে হবে।

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সাহসী অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে আমির খসরু বলেন, অর্থনৈতিক সংকটের এমন সময়ে বড় বাজেট দেওয়ার সাহস অনেকের হবে না। বিএনপি সেই সাহস দেখিয়েছে। এই বাজেট পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। বাংলাদেশের মানুষের সমস্যা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সমস্যা হিসেবে দেখা হচ্ছে না। মানুষের সামগ্রিক সমস্যা হিসেবে দেখা হচ্ছে। আগামীতে নেওয়া বিভিন্ন পদক্ষেপ একের পর এক কার্যকর করা হবে। অনেক ত্যাগের বিনিময়ে দেশে একটি গণতান্ত্রিক নির্বাচন হয়েছে, নির্বাচিত সংসদ ও সরকার হয়েছে। মানুষের প্রত্যাশা পূরণ করাই সরকারের প্রধান দায়িত্ব।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ত্যাগের বিনিময়ে পাওয়া দেশ গড়ার দায়িত্ব বিএনপির: আমির খসরু

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি