লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর পোরশায় চিকিৎসকের বদলে ভুয়া ব্যক্তি দিয়ে সিজারিয়ান অপারেশন: নবজাতকের মৃত্যু, হাসপাতাল মালিক গ্রেপ্তার

তীব্র চিকিৎসক সংকট, ৫০ শয্যার হাসপাতালে ১৮০ রোগী, বারান্দায় চিকিৎসা

চাঁদপুরে বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের চিকিৎসা-অস্ত্রোপচার কার্যক্রমের উদ্বোধন

নরসিংদীতে ডেঙ্গুর দাপট, হাসপাতালে ঠাঁই নেই রোগীর

মোংলা পোর্ট পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল

সংবাদ প্রকাশের পর তিন বোনের পাশে উপজেলা প্রশাসন

কালিয়াকৈরে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা, আতঙ্কে স্থানীয়রা

কেরানীগঞ্জ এর রসুলপুরে ফ্রি রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি

রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনের গলার দুটি সোনার চেইন চুরির অভিযোগে সিনারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়েছে। পরে তার দেহ তল্লাশি করে চেইন না পাওয়া গেলে এক্সরে পরীক্ষায় তার পেটের ভেতরে সোনার চেইন দুটির অস্তিত্ব শনাক্ত করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আউটডোরে ডাক্তার দেখানোর সময় এ ঘটনা ঘটে।

আটক সিনারা বেগম সিলেট জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে চিকিৎসা নিতে আসা বিবি ফাতেমা নামে এক নারীর গলায় থাকা সোনার চেইন দুটি কৌশলে টার্গেট করে একটি চক্র। সিরিয়ালে দাঁড়িয়ে থাকা অবস্থায় চক্রের সদস্যরা ধাক্কা দিয়ে তার গলার চেইন দুটি খুলে নেয়। এ সময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও সন্দেহ হওয়ায় সিনারা বেগমকে রোগীর স্বজনরা আটক করে তল্লাশি চালায়।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়ে হাসপাতাল ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই নারীকে সুধারাম মডেল থানায় নেওয়া হলে জিজ্ঞাসাবাদে তিনি জানান, সোনার চেইন দুটি গিলে ফেলেছেন। এরপর এক্সরে পরীক্ষার মাধ্যমে তার পেটের ভেতরে চেইন দুটির অস্তিত্ব নিশ্চিত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সার্জারি বিভাগের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী তার পেট থেকে সোনার চেইন দুটি বের করার ব্যবস্থা নেওয়া হবে।

সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, অভিযুক্ত নারী হাসপাতালে ভর্তি আছেন। ভুক্তভোগীদের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি