লগইন
প্রাইম টিভি
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

আমি নিতে আসিনি, দিতে এসেছি আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরু

জজ কোর্টের সাবেক জিপি ও আওয়ামী  লীগ নেতা অ্যাডভোকেট শাহাবুদ্দিন গ্রেপ্তার

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

গাজীপুরের কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১২টি ঝুট গোডাউন পুড়ে ছাই, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আনিসুল ইসলাম : ​গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২টি ঝুটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী মেট্রো থানাধীন দেওয়ালিয়া বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

​এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরের দিকে বাচ্চু মিয়ার পলি গোডাউন থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শুরুতে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও দুটি ইউনিট যুক্ত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

​কোনাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, প্রাবল্য এবং বাতাসের তীব্র গতিবেগের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে তাত্ক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

​ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

গাজীপুরের কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১২টি ঝুট গোডাউন পুড়ে ছাই, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

আনিসুল ইসলাম : ​গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১২টি ঝুটের গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী মেট্রো থানাধীন দেওয়ালিয়া বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

​এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরের দিকে বাচ্চু মিয়ার পলি গোডাউন থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শুরুতে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও দুটি ইউনিট যুক্ত হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

​কোনাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, প্রাবল্য এবং বাতাসের তীব্র গতিবেগের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে তাত্ক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

​ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির হিসাব জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি