লগইন
প্রাইম টিভি
আপডেট : বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নওগাঁয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ইটভাটা চালুর চেষ্টা

মান্দায় হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ১০ লাখ টাকা চাঁদা দাবি, জাকারিয়া গ্রেপ্তার

দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের প্রস্তুতি, পাশে থাকার আশ্বাস বিএনপি নেতার

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে জামায়াত নেতা ও শিক্ষক

সাভারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  ‎

মান্দায় ১২৫ পূজামণ্ডপ, নিচ্ছিন্দ্র নিরাপত্তায় পূজা কমিটির ও পুলিশের সভা

মাদারীপুরে ২২০ পিস ইয়াবাসহ ৫ জন গ্রেফতার

মাদারীপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান: জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করলেন এমপি জাহান্দার আলী মিয়া

হামলা ও লুটপাটের সংবাদ ভিত্তিহীন দাবি: মহাদেবপুরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

সবুজ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি,

নওগাঁর মহাদেবপুরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোঃ এমদাদুল হক ও মোঃ আফজাল হোসেন। তারা প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রতিবাদকারীরা বলেন, গত ১৬ আগস্ট অনলাইন নিউজ পোর্টাল এফএনএস, দৈনিক সংবাদ, বরেন্দ্র খবর, মহাদেবপুর দর্পণসহ বিভিন্ন গণমাধ্যমে ‘মহাদেবপুরে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের সঙ্গে তাদের নাম জড়ানো হয়েছে।

তাদের দাবি, প্রকৃতপক্ষে ওই ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নন এবং ঘটনার বিষয়ে তারা অবগতও ছিলেন না। ঘটনাস্থল থেকে তাদের বসতবাড়ির দূরত্ব প্রায় আট কিলোমিটার বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন তারা।

প্রতিবাদকারীরা অভিযোগ করেন, তাদের প্রতিবেশী মোঃ রায়হান আলম পূর্বশত্রুতার জের ধরে সাংবাদিকদের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাদের নাম ওই ঘটনায় জড়িয়েছেন। এতে তাদের সামাজিক ও পারিবারিকভাবে মান-সম্মান ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, অভিযোগকারী এলাহী বক্সের ছেলে বুলবুল আহমেদও স্বীকার করেছেন যে, ওই ঘটনার সঙ্গে এমদাদুল হক ও আফজাল হোসেন কোনোভাবেই জড়িত নন। অথচ তাদের অজান্তে নওগাঁ আদালতের এক আইনজীবীর মুহুরী মোঃ জোনাবেদ-এর ছেলে মোঃ রায়হান পূর্বশত্রুতার জেরে তাদের নাম সংযোজন করে সাংবাদিকদের কাছে তথ্য দিয়েছেন বলে অভিযোগ করেন তারা।

তাদের দাবি, প্রকাশিত সংবাদে তাদের নাম উল্লেখ করায় তারা সামাজিকভাবে বিব্রত ও মানহানির শিকার হয়েছেন। তাই সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি সংশোধন করে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে মোঃ এমদাদুল হক ও মোঃ আফজাল হোসেন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে তাদের সম্পর্কে কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছ থেকে তথ্য যাচাই-বাছাই করার অনুরোধ জানান।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ রায়হান আলমের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

হামলা ও লুটপাটের সংবাদ ভিত্তিহীন দাবি: মহাদেবপুরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি