লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

উত্তর সাতকানিয়ায় মৎস্যজীবি সম্মেলন ও গণসংবর্ধনা, এক হাজার জেলে সম্প্রদায়কে উপহার দেন, এমপি জসিম ।

রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সাতকানিয়ার ধর্মপুরে বাক প্রতিবন্ধী কৃষকের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

মান্দায় কৃতি শিক্ষার্থী ও সেরা শিক্ষাপ্রতিষ্ঠানকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা।

মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিলেটে উন্নয়ন কর্তৃপক্ষের অফিস উদ্বোধন: কয়েক দিনের মধ্যেই বাস্তবায়িত হবে ৫ হাজার কোটি টাকার প্রকল্প

কালিয়াকৈরে চুরি ও মাদক সেবনের দায়ে ৪ যুবকের কারাদণ্ড

কালিয়াকৈরে মাদক ও নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিয়াকৈরে মাদক ও নারীসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মান্দায় কৃতি শিক্ষার্থী ও সেরা শিক্ষাপ্রতিষ্ঠানকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা।

মান্দায় কৃতি শিক্ষার্থী ও সেরা শিক্ষাপ্রতিষ্ঠানকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা।

আরিফ হোসেন: মান্দা নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় শিক্ষাক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২৭৬ জন কৃতি শিক্ষার্থী এবং ৪৯টি সেরা শিক্ষাপ্রতিষ্ঠানকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসএসসি, দাখিল এবং বিভিন্ন স্তরের বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনের ভিত্তিতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

​মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘কৃতি শিক্ষার্থী এবং সাফল্য অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান পুরস্কৃতকরণ ২০২৬’ শীর্ষক এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, বাশিস মান্দা শাখার আহবায়ক সদেরুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন ও আনিছুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিয়া, একরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম এবং কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে এনাম আহমেদ ইদুল।

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫৮ জন, দাখিল পরীক্ষায় ৫ জন এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় স্কুল পর্যায়ের ৯১ জন, মাদ্রাসা পর্যায়ের ৪ জন ও ইবতেদায়ি পর্যায়ের ১৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

এসএসসি পরীক্ষায় সেরা ফলাফলের জন্য ৩০টি স্কুল, জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ২ টি স্কুল, দাখিল পরীক্ষায় ১০টি মাদ্রাসা এবং প্রাথমিক বৃত্তিতে ৭টি প্রাথমিক বিদ্যালয়কে সম্মাননা স্মারক দেওয়া হয়।

​সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত শিক্ষার্থীরা জানায়, উপজেলা প্রশাসনের এই স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে। সামনের দিনগুলোতে যেন তারা দেশের কল্যাণে আরও ভালো ফলাফল উপহার দিতে পারে, সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মান্দায় কৃতি শিক্ষার্থী ও সেরা শিক্ষাপ্রতিষ্ঠানকে উপজেলা প্রশাসনের সংবর্ধনা।

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

আরিফ হোসেন: মান্দা নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় শিক্ষাক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২৭৬ জন কৃতি শিক্ষার্থী এবং ৪৯টি সেরা শিক্ষাপ্রতিষ্ঠানকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। এসএসসি, দাখিল এবং বিভিন্ন স্তরের বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনের ভিত্তিতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

​মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘কৃতি শিক্ষার্থী এবং সাফল্য অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান পুরস্কৃতকরণ ২০২৬’ শীর্ষক এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, বাশিস মান্দা শাখার আহবায়ক সদেরুল ইসলাম, প্রধান শিক্ষক গোলাম সোরয়ার স্বপন ও আনিছুর রহমান, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিয়া, একরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম এবং কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে এনাম আহমেদ ইদুল।

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫৮ জন, দাখিল পরীক্ষায় ৫ জন এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় স্কুল পর্যায়ের ৯১ জন, মাদ্রাসা পর্যায়ের ৪ জন ও ইবতেদায়ি পর্যায়ের ১৮ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

এসএসসি পরীক্ষায় সেরা ফলাফলের জন্য ৩০টি স্কুল, জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ২ টি স্কুল, দাখিল পরীক্ষায় ১০টি মাদ্রাসা এবং প্রাথমিক বৃত্তিতে ৭টি প্রাথমিক বিদ্যালয়কে সম্মাননা স্মারক দেওয়া হয়।

​সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত শিক্ষার্থীরা জানায়, উপজেলা প্রশাসনের এই স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে। সামনের দিনগুলোতে যেন তারা দেশের কল্যাণে আরও ভালো ফলাফল উপহার দিতে পারে, সে জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে তারা।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি