লগইন
প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বেলায়েত হোসেন : মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার শ্রীনদীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে ওয়ারিশ সূত্রে জমির মালিকদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আছালাত শিকদার ও তার স্বজনরা। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির পাশে বিরোধপূর্ণ জমিতে এ সংবাদ সম্মেলন করেন তারা। 

এসময় প্রতিপক্ষ জসিম বেপারী ও নজরুল বেপারীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে আছালাত শিকদার বলেন, প্রায় ৩০ বছর আগে বাহিরচর শ্রীনদী মৌজার ২৪৮১ দাগে সাড়ে ১০ শতাংশ সহ মোট সাড়ে ১৩ শতাংশ জমি জসিমের কাছ থেকে ক্রয় করেন আছালাতের পিতা মৃত বছিরউদ্দিন শিকদার। গত ৩ বছর ধরে সেই জমির মালিকানা দাবি করে দখল করে আসছেন জসিমের ছেলে নজরুল বেপারী। এ নিয়ে দ্বন্দ্বর সৃষ্টি হলে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মিথ্যা সংবাদ প্রচার করে নজরুল। এ ঘটনার সুষ্ঠু বিচার সহ ন্যায্য জমি বুঝে পেতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী জমির মালিকরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মাদারীপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

বেলায়েত হোসেন : মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর সদর উপজেলার শ্রীনদীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে ওয়ারিশ সূত্রে জমির মালিকদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আছালাত শিকদার ও তার স্বজনরা। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির পাশে বিরোধপূর্ণ জমিতে এ সংবাদ সম্মেলন করেন তারা। 

এসময় প্রতিপক্ষ জসিম বেপারী ও নজরুল বেপারীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে আছালাত শিকদার বলেন, প্রায় ৩০ বছর আগে বাহিরচর শ্রীনদী মৌজার ২৪৮১ দাগে সাড়ে ১০ শতাংশ সহ মোট সাড়ে ১৩ শতাংশ জমি জসিমের কাছ থেকে ক্রয় করেন আছালাতের পিতা মৃত বছিরউদ্দিন শিকদার। গত ৩ বছর ধরে সেই জমির মালিকানা দাবি করে দখল করে আসছেন জসিমের ছেলে নজরুল বেপারী। এ নিয়ে দ্বন্দ্বর সৃষ্টি হলে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মিথ্যা সংবাদ প্রচার করে নজরুল। এ ঘটনার সুষ্ঠু বিচার সহ ন্যায্য জমি বুঝে পেতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী জমির মালিকরা।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি