রনি বড়ুয়া, চট্টগ্রাম
জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিফিং প্যারেড করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
ব্রিফিংয়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সিএমপি কমিশনার। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ বিভিন্ন বিভাগের উপ-পুলিশ কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জশনে জুলুসকে ঘিরে নগরবাসী ও অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে ধর্মীয় আয়োজন সম্পন্ন করতে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন