সবুজ হোসেন, নওগাঁ:
শব্দদূষণ রোধে নওগাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিনটি পরিবহনের চালককে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার মশরপুর বাইপাস এলাকায় পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপন ও ব্যবহারের দায়ে তিনটি পরিবহনের চালকের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়। এসব মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি পরিবহনগুলোতে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানকালে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে পরিবহন চালক ও সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন পরিবহনের গায়ে শব্দদূষণবিরোধী সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। জেলা পুলিশ, নওগাঁর একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, শব্দদূষণ পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শব্দদূষণ নিয়ন্ত্রণে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে নিয়মিত অভিযান ও প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে।
পরিবেশ দূষণ রোধ এবং জনসাধারণকে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন