লগইন
প্রাইম টিভি

আগামী স্থানীয় নির্বাচনে এনসিপির একক প্রার্থী দেওয়ার ঘোষণা সারজিস আলমের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীতে প্রতিটি সেক্টরে একক প্রার্থী দিয়ে স্থানীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ বর্তমান সরকারের নানা দিক ও মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

সারজিস আলম অভিযোগ করেন, বর্তমান সরকারের ৬ মাসের কার্যক্রমে পূর্ববর্তী সরকারের ফ্যাসিবাদের পুনর্বাসনের স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে। আগামী মাস থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বেতন দেওয়া হয়, তা দিয়ে ১৫ দিন চলাও অসম্ভব। অথচ পে-স্কেল বাস্তবায়নে সরকার টালবাহানা করছে। প্রবাসীদের হেনস্তার চিত্র তুলে ধরে তিনি অভিযোগ করেন, মালয়েশিয়ায় কর্মসংস্থানের নামে সরকারের উচ্চপর্যায়ের যোগসাজশে আবারও ২৫ জনের সিন্ডিকেট তৈরি করা হয়েছে।  বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও স্বাস্থ্যখাত ও রাস্তার বেহাল দশার কারণে সামান্য চিকিৎসার জন্যও চট্টগ্রামবাসীকে ঢাকায় ছুটতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বকর মজুমদার, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন এবং চট্টগ্রাম মহানগর সদস্য সচিব আরিফ মঈনুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

আগামী স্থানীয় নির্বাচনে এনসিপির একক প্রার্থী দেওয়ার ঘোষণা সারজিস আলমের

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীতে প্রতিটি সেক্টরে একক প্রার্থী দিয়ে স্থানীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ বর্তমান সরকারের নানা দিক ও মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

সারজিস আলম অভিযোগ করেন, বর্তমান সরকারের ৬ মাসের কার্যক্রমে পূর্ববর্তী সরকারের ফ্যাসিবাদের পুনর্বাসনের স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে। আগামী মাস থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে বেতন দেওয়া হয়, তা দিয়ে ১৫ দিন চলাও অসম্ভব। অথচ পে-স্কেল বাস্তবায়নে সরকার টালবাহানা করছে। প্রবাসীদের হেনস্তার চিত্র তুলে ধরে তিনি অভিযোগ করেন, মালয়েশিয়ায় কর্মসংস্থানের নামে সরকারের উচ্চপর্যায়ের যোগসাজশে আবারও ২৫ জনের সিন্ডিকেট তৈরি করা হয়েছে।  বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও স্বাস্থ্যখাত ও রাস্তার বেহাল দশার কারণে সামান্য চিকিৎসার জন্যও চট্টগ্রামবাসীকে ঢাকায় ছুটতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বকর মজুমদার, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন এবং চট্টগ্রাম মহানগর সদস্য সচিব আরিফ মঈনুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি