লগইন
প্রাইম টিভি
আপডেট : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন।

পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে বিধিমালা অনুসরণ না করে এডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমিটি বাতিল করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন মো: জসিম উদ্দিন জামসেদ। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের ২০২৬ সালের ১৬ মার্চের পরিপত্র অনুযায়ী এডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে সরকারি চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তার নাম উল্লেখ থাকার কথা। অভিযোগকারী দাবি করেন, সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ না করে ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে একজন দ্বিতীয় শ্রেণির কর্মচারীকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব পাঠান উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো:  মনিরুজ্জামান। 

অভিযোগে আরও বলা হয়, প্রস্তাবিত সভাপতি উপ-  প্রকৌশলী মো:  সাখাওয়াত হোসেম মামুন সরকারি চাকরিজীবী হলেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগ রয়েছে। ফলে তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি বিবেচনা না করেই এডহক কমিটির সভাপতি হিসেবে প্রস্তাব পাঠানো হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

এ বিষয়ে সঠিকভাবে তদন্ত করে প্রস্তাবিত এডহক কমিটির সভাপতি মনোনয়ন বাতিল, নতুন করে বিধি অনুযায়ী প্রস্তাব পাঠানো এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

অভিযোগের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র, বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক এডহক কমিটি অনুমোদনের আদেশের কপি, গণপূর্ত বিভাগের প্রোফাইল এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি সংযুক্ত করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন।

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে বিধিমালা অনুসরণ না করে এডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমিটি বাতিল করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন মো: জসিম উদ্দিন জামসেদ। 

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের ২০২৬ সালের ১৬ মার্চের পরিপত্র অনুযায়ী এডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে সরকারি চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তার নাম উল্লেখ থাকার কথা। অভিযোগকারী দাবি করেন, সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ না করে ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে একজন দ্বিতীয় শ্রেণির কর্মচারীকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব পাঠান উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো:  মনিরুজ্জামান। 

অভিযোগে আরও বলা হয়, প্রস্তাবিত সভাপতি উপ-  প্রকৌশলী মো:  সাখাওয়াত হোসেম মামুন সরকারি চাকরিজীবী হলেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগ রয়েছে। ফলে তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি বিবেচনা না করেই এডহক কমিটির সভাপতি হিসেবে প্রস্তাব পাঠানো হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

এ বিষয়ে সঠিকভাবে তদন্ত করে প্রস্তাবিত এডহক কমিটির সভাপতি মনোনয়ন বাতিল, নতুন করে বিধি অনুযায়ী প্রস্তাব পাঠানো এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

অভিযোগের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র, বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক এডহক কমিটি অনুমোদনের আদেশের কপি, গণপূর্ত বিভাগের প্রোফাইল এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি সংযুক্ত করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি