লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

নওগাঁয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে পারিবারিক স্বাস্থ্য ফোরাম

নাজমুল হক, নওগাঁ জেলা  প্রতিনিধি:

নওগাঁয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবার-অভিভাবকদের নিয়ে পারিবারিক স্বাস্থ্য ফোরাম (Family Health Forum) অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ও স্পেশাল অলিম্পিকসের যৌথ উদ্যোগে এ ফোরামের আয়োজন করা হয়।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় নওগাঁ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফোরামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সেবার সঙ্গে পরিবারগুলোকে আরও সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় স্বাস্থ্য সচেতনতা, শারীরিক ফিটনেস, ডায়াবেটিস প্রতিরোধ এবং মুখ ও দাঁতের যত্নসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে পরিবারগুলো যে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয় এবং এসব সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে নওগাঁ সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আমিন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুনীর আলী আকন্দ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আহাদ আলী, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষে ফারুকুল ইসলাম ও অরিন্দম পান্ডে, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান ওছিম উদ্দীনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও তাদের পরিবারের জীবনমান উন্নয়ন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য ও সামাজিক সেবার সঙ্গে তাদের সম্পৃক্ত করাই এ ফোরামের মূল উদ্দেশ্য।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নওগাঁয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে পারিবারিক স্বাস্থ্য ফোরাম

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

নাজমুল হক, নওগাঁ জেলা  প্রতিনিধি:

নওগাঁয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবার-অভিভাবকদের নিয়ে পারিবারিক স্বাস্থ্য ফোরাম (Family Health Forum) অনুষ্ঠিত হয়েছে। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ও স্পেশাল অলিম্পিকসের যৌথ উদ্যোগে এ ফোরামের আয়োজন করা হয়।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় নওগাঁ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফোরামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সেবার সঙ্গে পরিবারগুলোকে আরও সম্পৃক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় স্বাস্থ্য সচেতনতা, শারীরিক ফিটনেস, ডায়াবেটিস প্রতিরোধ এবং মুখ ও দাঁতের যত্নসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে পরিবারগুলো যে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয় এবং এসব সমস্যা সমাধানের সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে নওগাঁ সদর  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূরুল আমিন, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুনীর আলী আকন্দ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আহাদ আলী, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের পক্ষে ফারুকুল ইসলাম ও অরিন্দম পান্ডে, আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান ওছিম উদ্দীনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও তাদের পরিবারের জীবনমান উন্নয়ন এবং প্রয়োজনীয় স্বাস্থ্য ও সামাজিক সেবার সঙ্গে তাদের সম্পৃক্ত করাই এ ফোরামের মূল উদ্দেশ্য।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি