লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বকশীগঞ্জে মাদক ব্যবসায়ী ও ভূমি জবর দখলকারির বিরুদ্ধে মানববন্ধন

সাদিয়া ইসলাম,বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ(জামালপুর) :

জামালপুরের বকশীগঞ্জের বাশকান্দা গ্রামে মিজানুর রহমান খোকন মিয়া নামে এক মাদক ব্যবসায়ী ও ভূমি জবর দখলকারীর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।  
রোববার(২৩ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ উপজেলার বাশকান্দা গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী মিজানুর রহমান খোকন এলাকায় জমি জবর দখলসহ নানা অপকর্ম করে যাচ্ছে। তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। খোকনের ভয়ে আতংকিত হয়ে পড়েছে বাশকান্দা গ্রামের বেশ কিছু পরিবার। 

গ্রামবাসী মিজানুর রহমান খোকনের শাস্তি দাবি করেন। তারা বলেন, খোকনের কর্মকান্ডে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে যে কোন সময় এলাকায় আইন শৃংখলার অবনতি হতে পারে। বক্তব্য রাখেন ফারুক মিয়া, মুকুল হোসেন, কমলা বেগম ও ময়না বেগম।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জে মাদক ব্যবসায়ী ও ভূমি জবর দখলকারির বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সাদিয়া ইসলাম,বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ(জামালপুর) :

জামালপুরের বকশীগঞ্জের বাশকান্দা গ্রামে মিজানুর রহমান খোকন মিয়া নামে এক মাদক ব্যবসায়ী ও ভূমি জবর দখলকারীর বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।  
রোববার(২৩ আগস্ট) দুপুরে বকশীগঞ্জ উপজেলার বাশকান্দা গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী মিজানুর রহমান খোকন এলাকায় জমি জবর দখলসহ নানা অপকর্ম করে যাচ্ছে। তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। খোকনের ভয়ে আতংকিত হয়ে পড়েছে বাশকান্দা গ্রামের বেশ কিছু পরিবার। 

গ্রামবাসী মিজানুর রহমান খোকনের শাস্তি দাবি করেন। তারা বলেন, খোকনের কর্মকান্ডে প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে যে কোন সময় এলাকায় আইন শৃংখলার অবনতি হতে পারে। বক্তব্য রাখেন ফারুক মিয়া, মুকুল হোসেন, কমলা বেগম ও ময়না বেগম।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি