বিপ্লব মল্লিক মোংলা বাগেরহাটঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় অনুষ্ঠিত হয়েছে “দুঃসময়ের স্বেচ্ছাসেবক দল বনাম দুঃসময়ের যুবদল” প্রীতি ফুটবল ম্যাচ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল ৩টায় মোংলা বাজার ফুটবল মাঠে আজিজ স্পোর্টিং ক্লাব, মোংলা-এর সৌজন্যে আয়োজিত এ প্রীতি ম্যাচটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের দুঃসময়ে দলের জন্য কাজ করা নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এই ম্যাচকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খেলা শেষে উপস্থিত নেতৃবৃন্দ খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। খেলাধুলার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে মত প্রকাশ করেন তারা।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন (পনি), সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, পৌর বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেনসহ মোংলা উপজেলার ছয় ইউনিয়নের প্রতিনিধিরা।
এছাড়াও অনুষ্ঠানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, কৃষক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজক আজিজ মোড়ল বলেন, দুঃসময়ে দলের পাশে থাকা নেতাকর্মীদের সম্মান, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন