প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ২২ আগস্ট ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কাশিমপুর-কোনাবাড়ী আঞ্চলিক সড়ক: ড্রেনে বর্জ্যের স্তূপ, ডেঙ্গু আতঙ্কে বাসিন্দারা

শফিকুল ইসলাম শামীম, নিজস্ব প্রতিবেদক: 

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কের শরীফ মেডিকেল থেকে যমুনা গার্মেন্টস পর্যন্ত ৬০০ মিটার আরসিসি ড্রেনসহ রাস্তার নির্মাণকাজ শেষপর্যায়ে হলেও কমেনি স্থানীয়দের ভোগান্তি। ঠিকাদারি প্রতিষ্ঠান 'এনএস এন্টারপ্রাইজ' ২০২৪ সালের ১২ ডিসেম্বর সড়কের কাজ শুরু করে। ড্রেনের সিংহভাগ কাজ শেষ হলেও বেশ কিছু খালি জায়গায় এখনো বসানো হয়নি ঢাকনা বা স্লাব।

শুক্রবার (২১ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মিত সড়কের দুই পাশ দখল করে অবৈধভাবে বসানো হয়েছে দোকানপাট। এতে সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অভিযোগ উঠেছে, এসব অবৈধ দোকানের ময়লা-বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে নবনির্মিত ড্রেনে। ফলে পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং ডেঙ্গু মশার ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ী বেলায়েত হোসেন পারু জানান, রাস্তার উভয় পাশে দোকানপাট বসে থাকায় চলাচলে দারুণ বিঘ্ন ঘটছে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে পথ চলতে পারে, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রুবেল মোড়ল ক্ষোভ প্রকাশ করে বলেন, "রাস্তাটির কাজ শেষ হতে না হতেই অবৈধ দখলে চলে গেছে। ড্রেনে ময়লা ফেলার কারণে এলাকায় ডেঙ্গু আশঙ্কাজনকভাবে বাড়ছে। ইতিমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কয়েকজন মারা গেছেন, এমনকি আমার নিজের সন্তানও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। দ্রুত বর্জ্য অপসারণ ও অবৈধ দোকানপাট উচ্ছেদ না করা হলে এলাকার মানুষকে আরও বড় দুর্ভোগে পড়তে হবে।"

সার্বিক বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাইম জানান, ড্রেনের ময়লা পরিষ্কারের জন্য ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে এবং খুব দ্রুতই পরিষ্কার কাজ শুরু হবে। সড়কে অবৈধ দখলের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "রাস্তায় অবৈধভাবে দোকানপাট বসানোর কোনো সুযোগ নেই। যারা দখল করে আছে, তাদের দ্রুত উচ্ছেদ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

কাশিমপুর-কোনাবাড়ী আঞ্চলিক সড়ক: ড্রেনে বর্জ্যের স্তূপ, ডেঙ্গু আতঙ্কে বাসিন্দারা

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি