প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মোড়েলগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ৪ কেজি গাঁজাসহ আটক ২

বিপ্লব মল্লিক: বাগেরহাট

বাগেরহাটের মোড়েলগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. দেলোয়ার শেখ (৬২) নামে এক মাদক কারবারি এবং মো. কাইয়ুম শেখ (৩৫) নামে এক গাঁজা সেবনকারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার দৈবজ্ঞহাটি ও মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দেলোয়ার শেখ দৈবজ্ঞহাটির নূরুল্লাপুর গ্রামের মৃত নূরুল্লা শেখের ছেলে এবং কাইয়ুম শেখ মিত্রডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, অভিযানে আটক গাঁজা সেবনকারী কাইয়ুম শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ৪ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি দেলোয়ার শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোড়েলগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, মাদকমুক্ত সমাজ গঠনে ও জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মোড়েলগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ৪ কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

বিপ্লব মল্লিক: বাগেরহাট

বাগেরহাটের মোড়েলগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মো. দেলোয়ার শেখ (৬২) নামে এক মাদক কারবারি এবং মো. কাইয়ুম শেখ (৩৫) নামে এক গাঁজা সেবনকারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার দৈবজ্ঞহাটি ও মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দেলোয়ার শেখ দৈবজ্ঞহাটির নূরুল্লাপুর গ্রামের মৃত নূরুল্লা শেখের ছেলে এবং কাইয়ুম শেখ মিত্রডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, অভিযানে আটক গাঁজা সেবনকারী কাইয়ুম শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, ৪ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি দেলোয়ার শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোড়েলগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো জানান, মাদকমুক্ত সমাজ গঠনে ও জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি