মোঃমিলন কবির: শার্শা(যশোর) প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৪৪ হাজার ৩০০ টাকা।
১৯ আগস্ট ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি টহলদল সীমান্ত এলাকায় এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে আটককৃত মালামালের মধ্যে রয়েছে-৫৭টি ভারতীয় শাড়ি,০১টি কম্বল,১৫ কেজি ফুসকা,৮০০ পিস কসমেটিক্স সামগ্রী।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। সীমান্তে দেশের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান দমনে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন