প্রাইম টিভি
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরকার পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: নওগাঁয় এমপি মোস্তাফিজুর রহমান

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

বর্তমান সরকার পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের মেধার মূল্যায়নে সরকার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, অসহায় ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং দরিদ্র শিক্ষার্থীদের বাইসাইকেল দিচ্ছে। কাউকে পেছনে রেখে নয়, সবাইকে সঙ্গে নিয়েই সরকার সামনে এগিয়ে যেতে চায়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা সহায়তা ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এসব সহায়তা দেওয়া হয়। কর্মসূচির আওতায় ১৩৪ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ৮৯ জন নারীকে সেলাই মেশিন এবং ৮৯৪ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির অর্থ দেওয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্রাথমিক পর্যায়ের ৪৪৭ জন, মাধ্যমিকের ২৬৮ জন এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ১৭৯ জন শিক্ষার্থী রয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

সরকার পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: নওগাঁয় এমপি মোস্তাফিজুর রহমান

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি:

বর্তমান সরকার পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। তাদের মেধার মূল্যায়নে সরকার মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, অসহায় ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন এবং দরিদ্র শিক্ষার্থীদের বাইসাইকেল দিচ্ছে। কাউকে পেছনে রেখে নয়, সবাইকে সঙ্গে নিয়েই সরকার সামনে এগিয়ে যেতে চায়।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা সহায়তা ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এসব সহায়তা দেওয়া হয়। কর্মসূচির আওতায় ১৩৪ জন শিক্ষার্থীকে বাইসাইকেল, ৮৯ জন নারীকে সেলাই মেশিন এবং ৮৯৪ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির অর্থ দেওয়া হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্রাথমিক পর্যায়ের ৪৪৭ জন, মাধ্যমিকের ২৬৮ জন এবং উচ্চমাধ্যমিক পর্যায়ের ১৭৯ জন শিক্ষার্থী রয়েছেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি