সবুজ হোসেন, নওগাঁ:
বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা কেন্দ্রীয় কমিটির বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ঢাকার গুলশানের একটি চায়নিজ রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি, মহাসচিব, বিভিন্ন পদবির নেতৃবৃন্দ এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. মঞ্জুর কাদের পিএসসি। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুল আলম পিএসসি। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি লেফটেন্যান্ট কর্নেল এস এম আইয়ুব আলী পিএসসি। সভা পরিচালনা করেন মহাসচিব আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।
এ সময় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম মহাসচিব মো. সালাউদ্দীন, যুগ্ম মহাসচিব মো. খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন জুয়েল, অর্থ সম্পাদক মো. আতিকুল ইসলাম বাবুল, নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান, মাগুরা জেলা শাখার সভাপতি মো. ওলিয়ার রহমান জিপিসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মো. মঞ্জুর কাদের বলেন, দেশের যেকোনো সংকটময় সময়ে বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে সংগঠনের সদস্যরাও এর মাধ্যমে উপকৃত হতে পারেন। তবে এজন্য প্রথমেই সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, প্রতিটি বিভাগ, জেলা ও শাখাকে কাউন্সিলের মাধ্যমে সুসংগঠিত করে কেন্দ্রীয় কমিটির অধীনে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। দীর্ঘ প্রায় ১৭ বছর সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারায় বর্তমানে নামে-বেনামে বিভিন্ন সংগঠনের নাম শোনা যাচ্ছে। তাই অবসরপ্রাপ্ত সৈনিকদের উদ্বুদ্ধ করে সবাইকে একটি পতাকার নিচে ঐক্যবদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, “আমরা দেশপ্রেমিক সৈনিক। আমরা কোনো রাজনৈতিক দল করি না। তবে দেশের মঙ্গলের জন্য যারা কাজ করবেন, তাদের সঙ্গে আমরা থাকব।”
প্রয়োজনে দেশের প্রতিটি জেলায় গিয়ে প্রাক্তন সৈনিকদের সঙ্গে মতবিনিময় করে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, অবসরপ্রাপ্ত সৈনিকদের ঐক্যবদ্ধ করা এবং দেশ ও মানুষের কল্যাণে সংগঠনের ভূমিকা বাড়ানোর বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন