প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সাইফুল ইসলাম সাইফের উদ্যোগে দোয়া মাহফিল

রিপোর্ট: মোঃ মাইন উদ্দিন (সাগর), চট্টগ্রাম।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) নগরীর রুবি গেইট এলাকায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পাঁচলাইশ থানা যুবদলের সদস্য জুনায়েদ হোসেন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ শাহিন।

বক্তব্যে সাইফুল ইসলাম সাইফ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক জীবন ছিল সংগ্রাম, ত্যাগ ও প্রতিকূলতা মোকাবিলার এক দীর্ঘ অধ্যায়। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় বেগম খালেদা জিয়ার ভূমিকা জাতীয় রাজনীতিতে গভীরভাবে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, ‘আমাদের মরহুমা নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই দোয়া মাহফিলের আয়োজন করেছি। আজ তিনি আমাদের মাঝে শারীরিকভাবে নেই। কিন্তু তাঁর রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম, গণতন্ত্রের প্রতি অঙ্গীকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। আমরা বিশ্বাস করি, তাঁর রেখে যাওয়া রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ আগামী দিনের পথচলায় আমাদের অনুপ্রেরণা জোগাবে।’

পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শাহিন বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে দীর্ঘদিন রাজনীতি করেছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর অসমাপ্ত স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ৪৩নং ওয়ার্ড বিএনপির সদস্য মোশাররফ মান্না, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব শহীদুল ইসলাম শহীদ, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মো. মাসুদ, মাহিদুল ইসলাম মাহিদ, ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মো. শামীম, বেলাল হামজা, মোর্শেদ, খোকন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সাইফুল ইসলাম সাইফের উদ্যোগে দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি