লগইন
প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

বকশীগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ পালিত

বকশীগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬  পালিত

সাদিয়া ইসলাম,বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ(জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মৎস্য পক্ষ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য পক্ষ পালিত হয়।

রোববার সকালে র‌্যালি, পোনা অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন। সভায় মৎস্য চাষি ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের সদস্য ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার সভাপতি মুরাদ হোসেন ছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আমিনুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার সাদিয়া আরেফিন ও মৎস্য অফিসার হোসনে আরা খাতুন।

 সভায় বক্তারা মাছ চাষের উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষে সার্বিক সহায়তা করার ঘোষনা দেন। তারা বলেন, মাছ চাষ লাভজনক করতে হলে পদ্ধতী মেনে চাষ করতে হবে। অভিজ্ঞদের পরামর্শ নিয়ে মাছ চাষ করলে চাষিরা লাভবান হবে এবং মাছের গুনগত মানও ভালো থাকবে।

সভার শেষ পর্বে সফল মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বকশীগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ পালিত

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সাদিয়া ইসলাম,বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ(জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মৎস্য পক্ষ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য পক্ষ পালিত হয়।

রোববার সকালে র‌্যালি, পোনা অবমুক্ত করণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন। সভায় মৎস্য চাষি ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের সদস্য ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার সভাপতি মুরাদ হোসেন ছাড়াও সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আমিনুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার সাদিয়া আরেফিন ও মৎস্য অফিসার হোসনে আরা খাতুন।

 সভায় বক্তারা মাছ চাষের উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষে সার্বিক সহায়তা করার ঘোষনা দেন। তারা বলেন, মাছ চাষ লাভজনক করতে হলে পদ্ধতী মেনে চাষ করতে হবে। অভিজ্ঞদের পরামর্শ নিয়ে মাছ চাষ করলে চাষিরা লাভবান হবে এবং মাছের গুনগত মানও ভালো থাকবে।

সভার শেষ পর্বে সফল মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি