প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ১৬ আগস্ট ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোংলায় ৬০ হাজার কর্মসংস্থান অক্টোবরে শুরু প্রথম ধাপ: মন্ত্রী শেখ রবিউল আলম

বিপ্লব মল্লিক, মোংলা (বাগেরহাট):

বাগেরহাটের মোংলায় শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, মোংলা অর্থনৈতিক অঞ্চলের প্রথম ধাপের কাজ আগামী অক্টোবরে শুরু হবে। এ ধাপে প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। দ্বিতীয় ধাপের কাজ শুরু হলে এ সংখ্যা বেড়ে প্রায় ৬০ হাজারে পৌঁছাবে।"""

রোববার বিকেলে মোংলা বাসস্ট্যান্ড চত্বরে পৌর বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।""

মন্ত্রী বলেন, মোংলার অর্থনৈতিক উন্নয়নে শিল্পকারখানার পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে আকরাম পয়েন্টের কাছাকাছি এলাকা থেকে প্রায় ২৩ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে গ্যাস মোংলায় আনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়ন করা গেলে মোংলা অঞ্চলের শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।"""

তিনি আরও বলেন, আকরাম পয়েন্ট এলাকায় গ্যাস সরবরাহের অবকাঠামো গড়ে তোলা গেলে মোংলা অঞ্চলে জ্বালানি ও বিদ্যুতের চাহিদা পূরণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে অর্থনৈতিক অঞ্চলের পাশাপাশি বন্দরকেন্দ্রিক শিল্প ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।"""

এ ছাড়া মোংলা নদীতে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের প্রক্রিয়াও এগিয়ে চলছে বলে জানান মন্ত্রী। সেতু, মোংলা অর্থনৈতিক অঞ্চল, বন্দর এবং জ্বালানি অবকাঠামোর সমন্বিত উন্নয়ন হলে মোংলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।""'

সংবর্ধনা অনুষ্ঠানে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম. এ. সালামসহ মোংলা, রামপাল, মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও স্লোগানে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।""'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী। বক্তারা মোংলার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

মোংলায় ৬০ হাজার কর্মসংস্থান অক্টোবরে শুরু প্রথম ধাপ: মন্ত্রী শেখ রবিউল আলম

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি