লগইন
প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ১৬ আগস্ট ২০২৬

কোনাবাড়ীতে বজলুর রহমান বাদল স্মরণে দোয়া মাহফিল

‎

‎শফিকুল ইসলাম শামীম, নিজস্ব প্রতিবেদক:

‎

‎গাজীপুরের কোনাবাড়ী মেট্রো থানা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান বাদল এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন এর সার্বিক সহযোগিতায় থানা  শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আফসার মোড়ল রুবেল এর নেতৃত্বে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসম  উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের  ৭,৮ ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ফাহিমা আক্তার লাভলী, শ্রমিক দলের অন্যান্য নেতা-কর্মীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের  ৩  শতাধিক নেতাকর্মী  স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্মরণ সভায় আফসার মোড়ল রুবেল বলেন,বজলুর রহমান বাদল ভাই ছিলেন একজন সৎ ও আদর্শবান শ্রমিক নেতা।  তিনি আমাদের ছেড়ে চিরতরে চলে যাওয়ায়  স্থানীয় শ্রমিক দল তথা বিএনপি'র অপুরণীয় ক্ষতি হয়েছে। তিনি বলেন আজ আমাদের দল ক্ষমতায় এসেছে কিন্তু আমাদের শ্রমিক নেতা বাদল ভাই নেই। আলোচনার এক পর্যায়ে  স্মৃতি চারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি বলেন, যারা দলের দু:সময়ে  মামলা-হামলা ও জেল-জুলুমের  শিকার হয়েছেন এবং জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সুসংগঠিত রাখতে সংগঠনের যাবতীয় ভূমিকা পালন করেছেন আজ  বিএনপি  ক্ষমতায় আসার পর তারাই সবচেয়ে বেশি অবহেলিত হয়ে পড়েছেন। তিনি বলেন কিছু অসাধু বিএনপি নেতা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য বিএনপির মধ্যে কিছু লোককে অনুপ্রবেশ করিয়েছেন।ফলে তাদের স্বার্থ উদ্ধার করতে গিয়ে তারা জাতীয়তাবাদী দল বিএনপির ভাবমূর্তি বিনষ্ট করছে। এবং যারা দলের দু:সময়ের কর্মী তারা বর্তমান সরকারী  দলের হয়েও সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং অসাধু নেতাদের কাছ থেকে মূল ধারার নেতা-কর্মীরা লাঞ্চিত হচ্ছেন।বিষয়টি সঠিক তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে অসাধু নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও দলের দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট অনুরোধ জানান শ্রমিক দলের এই নেতা আফসার মোড়ল রুবেল। স্মরণসভা শেষে বজলুর রহমান বাদল এর আত্মার মাগফেরাত ও জান্নাত নসিব কামনায়‌ দোয়া করা হয়। পরিশেষে উপস্থিত সবার মাঝে বিশেষ খাবার পরিবেশন করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

কোনাবাড়ীতে বজলুর রহমান বাদল স্মরণে দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি