প্রাইম টিভি
প্রকাশ : শনিবার, ১৫ আগস্ট ২০২৬

গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ লিটার চোলাইমদসহ চংচো মনি (৬০) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে জেলার গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের লৈলাপুর গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক চংচো মনি লৈলাপুর গ্রামের বাসিন্দা। তিনি বুদি কিসপট্টার স্ত্রী এবং মৃত বোদা উড়াওয়ের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ৭ লিটার চোলাইমদ উদ্ধার করেন।

এ ঘটনায় চংচো মনিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

গোমস্তাপুরে ৭ লিটার চোলাইমদসহ নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭ লিটার চোলাইমদসহ চংচো মনি (৬০) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে জেলার গোমস্তাপুর থানাধীন পার্বতীপুর ইউনিয়নের লৈলাপুর গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক চংচো মনি লৈলাপুর গ্রামের বাসিন্দা। তিনি বুদি কিসপট্টার স্ত্রী এবং মৃত বোদা উড়াওয়ের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে ৭ লিটার চোলাইমদ উদ্ধার করেন।

এ ঘটনায় চংচো মনিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি