প্রাইম টিভি
প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে সাভারে নীতি সংলাপ

সাভার প্রতিনিধি: 

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা এবং বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে সাভারে স্থানীয় পর্যায়ে নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাভারের বিজয়-৭১ সভাকক্ষে আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক স্থানীয় নীতি সংলাপের আয়োজন করা হয়। “জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর” প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ আলোচনা সভায় নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা, জ্বালানি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা এবং টেকসই ও ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

আলোচনায় বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন। সৌরবিদ্যুৎসহ বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়েও জ্বালানি উৎপাদন ও ব্যবহারে নতুন উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জ্বালানি খাতে সাধারণ মানুষের অংশগ্রহণ ও মালিকানা নিশ্চিত করা, জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থায় ধীরে ধীরে রূপান্তরের প্রয়োজনীয়তা নিয়েও মতামত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে স্থানীয় পর্যায়ে জ্বালানি সংকট, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা এবং একটি ন্যায়সংগত জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মতবিনিময় হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে সাভারে নীতি সংলাপ

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সাভার প্রতিনিধি: 

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা এবং বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে সাভারে স্থানীয় পর্যায়ে নীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাভারের বিজয়-৭১ সভাকক্ষে আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক স্থানীয় নীতি সংলাপের আয়োজন করা হয়। “জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর” প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ আলোচনা সভায় নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা, জ্বালানি ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা এবং টেকসই ও ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম।

আলোচনায় বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন। সৌরবিদ্যুৎসহ বিভিন্ন নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় পর্যায়েও জ্বালানি উৎপাদন ও ব্যবহারে নতুন উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জ্বালানি খাতে সাধারণ মানুষের অংশগ্রহণ ও মালিকানা নিশ্চিত করা, জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থায় ধীরে ধীরে রূপান্তরের প্রয়োজনীয়তা নিয়েও মতামত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে স্থানীয় পর্যায়ে জ্বালানি সংকট, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা এবং একটি ন্যায়সংগত জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মতবিনিময় হয়।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি