লগইন
প্রাইম টিভি
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

মাদারীপুরে কাঁচা তরিতরকারির দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ বিপাকে

খালেদুর রহমান বেলাল খান,মাদারীপুর প্রতিনিধি, 

মাদারীপুর জেলার চারটি উপজেলার হাটবাজারে পিঁয়াজ মরিচ ও কাঁচা তরিতরকারির দাম হঠাৎ করে  বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের সাধারণ মানুষ হতাশার মধ্য দিনাতিপাত করছে।

মাদারীপুর জেলার বড় পাইকারি বাজার, পৌরসভার পুরান বাজার গিয়ে ক্রেতা বিক্রেতা ও আড়ৎদার এর সাথে আলাপ করে জানা গেছে, লাগাতার বর্ষণ ও বন্যার কারণে নিত্য প্রয়োজনীয় কাঁচামালের  দাম অস্বাভাবিক ভাবে বেড়েছে।

এই বাজারের সবজি বিক্রেতা নূরু মাদবর (৩৪)জানান, মাএ এক সপ্তাহ আগে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হয়েছে ৩০ টাকা কেজি দরে।এখন তা বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। আলুর কেজি ছিল ২০ টাকা এখন তা বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে। ঢেঁড়স কেজি ছিল ৩০ টাকা ,মাএ সাত দিনের ব্যবধানে এখন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। বর্তমান টমাটো ১২০ টাকা কেজি সাত দিন আগে ছিল ৮০ টাকা কেজি।কাঁচা মরিচ ছিল ৯০ টাকা কেজি এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। বেগুন ছিল ৫০ টাকা  কেজি মাএ সাত দিনের ব্যবধানে প্রতি কেজি বেগুন এখন ১২০  টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।বেড়েছে রসুনের দাম।আগে এক কেজি রসুন ৮০ টাকা ছিলো এখন তা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। পাঁচ দিন আগে ধুন্দুল ও রেখা ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে,এখন তা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে প্রতি কেজি করল্লা  ছিলো ৬০ টাকা কেজি এখন তা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। বর্তমান পোটল কেজি ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে সাত দিন আগে যা ছিল ৩০ টাকা কেজি।

 কাঁচা তরিতরকারির দাম বৃদ্ধির ব্যাপারে সবজি বিক্রেতা মোঃ নুরু মাদবর (৪০)বলেন, লাগাতার বৃষ্টির কারনে কাঁচা মালের আমদানি কমে যাওয়ায় তরকারির দাম বেড়েছে।

মাদারীপুর সদর থানার লক্ষিগন্জ গ্রামের সোহরাব কাজী (৭৮)বলেন, কাঁচা তরিতরকারির দাম হঠাৎ করে বৃদ্ধির কারণে নি্ম্ন আয়ের লোকেরা চরম বিপাকে পরেছে।

পুরান বাজারের কাঁচা তরিতরকারির  আড়ৎদার রেজাউল কাজি (৪০) বলেন, লাগাতার বৃষ্টির কারণে মাল আমদানি কমে গেছে,এতে সব মালের দাম দ্বিগুণ হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মাদারীপুরে কাঁচা তরিতরকারির দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ বিপাকে

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি