লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

নওগাঁয় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর পত্নীতলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে শ্যামল তিগ্গা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্যামল তিগ্গা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বিরশা তিগ্গার ছেলে।

জানা যায়, সকালে শ্যামল তিগ্গা মোটরসাইকেল যোগে আঞ্চলিক সড়কের পার্শ্ব রাস্তা থেকে সড়কে উঠছিলেন। ওই সময় সড়ক দিয়ে যাওয়া একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ তার হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানা পুলিশের অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

নওগাঁয় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর পত্নীতলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে শ্যামল তিগ্গা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্যামল তিগ্গা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বিরশা তিগ্গার ছেলে।

জানা যায়, সকালে শ্যামল তিগ্গা মোটরসাইকেল যোগে আঞ্চলিক সড়কের পার্শ্ব রাস্তা থেকে সড়কে উঠছিলেন। ওই সময় সড়ক দিয়ে যাওয়া একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ তার হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানা পুলিশের অফিসার ইনচার্জ নিয়ামুল হক বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি