প্রাইম টিভি
প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

৫০০ কক্ষে অবৈধ গ্যাস সংযোগে ম্যানেজারকে কারাদণ্ডের প্রসিকিউশন, লাখ টাকা জরিমানা

‎শফিকুল ইসলাম শামীম, নিজস্ব প্রতিবেদক:

‎গাজীপুর মহানগরের কাশিমপুরে একটি বাড়ীর প্রায় ৫০০ কক্ষে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করার অভিযোগে অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগের দায়ে বাড়ীর ম্যানেজার রবিকে কারাদণ্ডের প্রসিকিউশন,১ লক্ষ টাকা জরিমানা ও সব কক্ষের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের সময় বাড়ীর মালিক মাহমুদুল কাজী ঘটনাস্থলে ছিলেন না এবং তিনি পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

‎সোমবার (১০ আগস্ট) দুপুরে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের কাজী মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।জেলা এনএসআই, গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও ব্যবহারের বিরুদ্ধে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান।

‎অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আশুলিয়া জোনের ম্যানেজার খাদিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‎অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, সারদাগঞ্জের কাজী মার্কেট এলাকায় মাহমুদুল কাজীর মালিকানাধীন বাড়িতে বিপুলসংখ্যক কক্ষে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছিল। অভিযানকালে বাড়িটির প্রায় ৫০০টি কক্ষে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করে।

‎এ ছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের ঘটনায় বাড়িটির ম্যানেজার রবি নামের ব্যক্তির বিরুদ্ধে কারাদণ্ডের জন্য প্রসিকিউশন দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় বাড়ির মালিক মাহমুদুল কাজী ঘটনাস্থলে না থাকায় তাকে পাওয়া যায়নি।

‎সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়া ও ব্যবহার শুধু সরকারি সম্পদের ক্ষতিই করছে না, এতে গ্যাসের চাপ কমে বৈধ গ্রাহকদের ভোগান্তিও বাড়ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

৫০০ কক্ষে অবৈধ গ্যাস সংযোগে ম্যানেজারকে কারাদণ্ডের প্রসিকিউশন, লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

‎শফিকুল ইসলাম শামীম, নিজস্ব প্রতিবেদক:

‎গাজীপুর মহানগরের কাশিমপুরে একটি বাড়ীর প্রায় ৫০০ কক্ষে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করার অভিযোগে অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগের দায়ে বাড়ীর ম্যানেজার রবিকে কারাদণ্ডের প্রসিকিউশন,১ লক্ষ টাকা জরিমানা ও সব কক্ষের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের সময় বাড়ীর মালিক মাহমুদুল কাজী ঘটনাস্থলে ছিলেন না এবং তিনি পলাতক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

‎সোমবার (১০ আগস্ট) দুপুরে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ ৪ নম্বর ওয়ার্ডের কাজী মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।জেলা এনএসআই, গাজীপুর কার্যালয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও ব্যবহারের বিরুদ্ধে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান।

‎অভিযানে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আশুলিয়া জোনের ম্যানেজার খাদিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

‎অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, সারদাগঞ্জের কাজী মার্কেট এলাকায় মাহমুদুল কাজীর মালিকানাধীন বাড়িতে বিপুলসংখ্যক কক্ষে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছিল। অভিযানকালে বাড়িটির প্রায় ৫০০টি কক্ষে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করে।

‎এ ছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের ঘটনায় বাড়িটির ম্যানেজার রবি নামের ব্যক্তির বিরুদ্ধে কারাদণ্ডের জন্য প্রসিকিউশন দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় বাড়ির মালিক মাহমুদুল কাজী ঘটনাস্থলে না থাকায় তাকে পাওয়া যায়নি।

‎সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়া ও ব্যবহার শুধু সরকারি সম্পদের ক্ষতিই করছে না, এতে গ্যাসের চাপ কমে বৈধ গ্রাহকদের ভোগান্তিও বাড়ছে।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি