সাদিয়া ইসলাম, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ,(জামালপুর) প্রতিনিধি :
বিমান পরবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর বিষয়ে ক্ষুব্ধ হয়ে শিক্ষকদের সাথে অশালিন আচরণ করেন ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী। এর প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইসলামি ফাউন্ডেশনের শিক্ষকরা উপজেলা মডেল মসজিদের সামনে মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে মানবন্ধন করেন। শিক্ষকরা ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকীর অপসারণ দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত শুক্রবার (৭ আগষ্ট) বকশীগঞ্জ উপজেলা সফরে আসেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তারঁ আগমন উপলক্ষে ইসলামি ফাউন্ডেশনের শিক্ষকরা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ বিষয়ে ক্ষুব্ধ হন ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী। মন্ত্রীকে ফুল দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষকদের সাথে আশালিন আচরণ করেন। একই কারনে শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। এ ঘটনার বিচার দাবি করেন শিক্ষকরা। এর প্রতিবাদে মানববন্ধনের ডাক দেন শিক্ষকরা। মানববন্ধনে বক্তারা ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকীর অপসারণ দাবি করেন। তারা বলেন, ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী আওয়ামীলীগের দোসর। তাকে অপসারণ করা না হলে আন্দোলন আরও তীব্র হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামি ফাউন্ডেশনের শিক্ষক মুফতি হামিদুল ইসলাম, মুফতি বেলাল হোসেন, মুফতি আব্দুর রশিদ জাফরী, মাওলানা ছামিউল ইসলাম ও মাওলানা ইয়াছির আরাফাত।
এব্যপারে ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী বলেন, শিক্ষকরা যে বিষয় নিয়ে আন্দোলন করছেন তা সঠিক না। আমি বিষয়টি জেলা কর্মকর্তাকে অবহিত করেছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন