মোঃ ওয়াশিম, চট্টগ্রাম
চট্টগ্রামে অগ্নিনির্বাপণী মহড়া ও অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের মাল্টিপারপাস হলে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও কর্ণফুলী ফায়ার সার্ভিসের সমন্বয়ে আয়োজিত এ মহড়ায় চট্টগ্রাম আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
মহড়ায় অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ, অগ্নিনির্বাপণের প্রাথমিক কৌশল এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসাধারণের দায়িত্ব ও করণীয় সম্পর্কে শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও নিরাপদে পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।
মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অগ্নিনিরাপত্তা বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি কমাতে সাধারণ মানুষের সচেতনতা ও প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন