প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাজীপুর সিটি কর্পোরেশনে ৫৮ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি: চারা বিতরণ করলেন সিইও

শফিকুল ইসলাম শামীম, নিজস্ব প্রতিবেদক:

‎‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই স্লোগানকে সামনে রেখে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশন চলতি বছর নগরজুড়ে প্রায় ৫৮ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে কর্মসূচির প্রায় ৮০ শতাংশ বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম।রোববার (৯ আগস্ট) বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সুধীজন ও সাংবাদিকদের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় ১৮ হাজার ৫০০ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম সংশ্লিষ্টদের হাতে এসব চারা তুলে দেন।

‎গাজীপুর সিটি কর্পোরেশনের ২০২৬ ইং সালের সমন্বিত কর্মপরিকল্পনার আওতায় স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী নগর ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন আঞ্চলিক অফিস, রাস্তার পাশে, পার্ক, ওয়ার্ড অফিস, ল্যান্ডফিল, রাস্তার মিডিয়ান ও আইল্যান্ড, জোনাল অফিস এবং খেলার মাঠসহ নগরের বিভিন্ন উন্মুক্ত স্থানে গাছ লাগানো হবে।সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, চলতি বছর বিভিন্ন জোন ও সংশ্লিষ্ট শাখার মাধ্যমে মোট ৫৮ হাজারের বেশি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে কর্মপরিকল্পনায় নির্ধারিত বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে চারা রোপণ ও বিতরণ করা হচ্ছে। রোববারের কর্মসূচিতে আটটি জোন, সুধীজন ও সাংবাদিকদের মধ্যে ১৮ হাজার ৫০০টি চারা বিতরণ করা হয়।প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, 'প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর সিটি কর্পোরেশন এ বছর প্রায় ৫৮ হাজার গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে আমাদের প্রায় ৮০ শতাংশ বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। নগরকে সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে অবশিষ্ট বৃক্ষরোপণও দ্রুত সম্পন্ন করা হবে।'তিনি বলেন, 'শুধু গাছ লাগালেই হবে না, এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। সিটি কর্পোরেশনের বিভিন্ন জোন, শিক্ষা প্রতিষ্ঠান, সড়কের পাশে, পার্ক, খেলার মাঠ ও অন্যান্য উপযুক্ত স্থানে রোপণ করা গাছগুলো যাতে বেড়ে উঠতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।'

‎সিটি কর্পোরেশনের পরিকল্পনায় নগরের পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং নাগরিকদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।'

‎সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যা করা হলে ক্রমবর্ধমান শিল্পায়ন ও নগরায়ণের চাপে পরিবেশের ওপর সৃষ্ট বিরূপ প্রভাব অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।

‎চারা বিতরণ অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, সচিব ফিরোজ আল মামুন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম হারুনুর রশিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, নির্বাহী প্রকৌশলী আবিদা সুলতানা, নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, ২ নম্বর জোনের প্রতিনিধি আমানুল্লাহ, ৩ নম্বর জোনের প্রতিনিধি শাহরিয়ার আহমেদসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎সিটি কর্পোরেশনের সমন্বিত কর্মপরিকল্পনা অনুযায়ী, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় নগরের বিভিন্ন জোনে রাস্তার পাশ, পার্ক, শিক্ষা প্রতিষ্ঠান, ওয়ার্ড অফিস, ল্যান্ডফিল, রাস্তার মিডিয়ান, আইল্যান্ড, জোনাল অফিস ও খেলার মাঠকে বৃক্ষরোপণের আওতায় আনা হচ্ছে। এর ফলে গাজীপুর মহানগরের সবুজায়ন আরও বিস্তৃত হবে বলে আশা করছে সিটি কর্পোরেশন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

গাজীপুর সিটি কর্পোরেশনে ৫৮ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি: চারা বিতরণ করলেন সিইও

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি