প্রাইম টিভি
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট ২০২৬

নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক, মাদক আইনে মামলা

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদ ও মদ তৈরির উপকরণসহ সত্য রানী (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় ৮ জুলাই রাতে পত্নীতলা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উপজেলার বরইল গ্রামে সত্য রানীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশের দাবি, এ সময় আটক সত্য রানীর হেফাজত থেকে ৪ লিটার চোলাইমদ এবং চোলাইমদ তৈরির ৭০ লিটার উপকরণ উদ্ধার করে জব্দ করা হয়।

আটক সত্য রানী বরইল গ্রামের বৈশাখ চন্দ্র বর্মনের মেয়ে ও বিপুল বর্মনের স্ত্রী।

এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক, মাদক আইনে মামলা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সবুজ হোসেন, নওগাঁ:

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে চোলাইমদ ও মদ তৈরির উপকরণসহ সত্য রানী (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় ৮ জুলাই রাতে পত্নীতলা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় উপজেলার বরইল গ্রামে সত্য রানীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশের দাবি, এ সময় আটক সত্য রানীর হেফাজত থেকে ৪ লিটার চোলাইমদ এবং চোলাইমদ তৈরির ৭০ লিটার উপকরণ উদ্ধার করে জব্দ করা হয়।

আটক সত্য রানী বরইল গ্রামের বৈশাখ চন্দ্র বর্মনের মেয়ে ও বিপুল বর্মনের স্ত্রী।

এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি