প্রাইম টিভি
আপডেট : রোববার, ০৯ আগস্ট ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত: ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ

টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

গাজীপুর মহানগরের টঙ্গীর গাজীপুরা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
​রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত মাদ্রাসার প্রধান গেটের সামনে ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকেরা।
​নিহত ইয়াসিন আলী (১৭) তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে পাবনা জেলার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে সে টঙ্গীর গাজীপুরা, কাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।
​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইয়াসিন গাজীপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে সজোড়ে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা ও পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়। তবে গাড়িটি জব্দ করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে গেছে পুলিশ।
​এদিকে সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে নিরাপদ সড়কের দাবিতে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
​বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, গাজীপুরা বাসস্ট্যান্ড ও তামীরুল মিল্লাত মাদ্রাসার সামনের অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক। এখানে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী ও পথচারী পারাপার হলেও নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই। দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে গাজীপুরা এলাকায় কার্যকর গতিরোধক (স্পিডব্রেকার) নির্মাণ এবং পথচারীদের নিরাপদ পারাপারের জন্য ফুটওভারব্রিজ বা ফ্লাইওভার নির্মাণের জোর দাবি জানান তারা।
​টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, “শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেওয়ায় সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। পরে আমরা তাদের বুঝিয়ে শান্ত করলে সড়ক থেকে তারা সরে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়।”
​তিনি আরও জানান, ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

টঙ্গীতে কাভার্ডভ্যান চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত: ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি