প্রাইম টিভি
প্রকাশ : রোববার, ০৯ আগস্ট ২০২৬

সেচকাজে ভূ-উপরিস্থ পানি ব্যবহারে নেয়া হচ্ছে হাজার কোটি টাকার প্রকল্প: বিএমডিএ চেয়ারম্যান

উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

মহেশখালীর শাপলাপুর পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১

শরণখোলায় ৬ বছরের শিশুকে ধ*র্ষ*ণে*র অভিযোগ,৬৫ বছর বয়সী এক ব্যক্তি আটক

মাদক কারবারি ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না : প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

পুলিশ সুপারের নির্দেশে ডিবির বিশেষ অভিযান, সাইবার অপরাধে নাহিদ গ্রেফতার

গাজীপুরে নিটিং ফ্যাক্টরীতে নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

নওগাঁর মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত ৩

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

যেভাবে দুর্ঘটনা

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে বগুড়া শহরের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা অভিমুখে আসা দ্রুতগতির আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

মহাসড়কে তীব্র যানজট

দুর্ঘটনার পর বিকল ও ক্ষতিগ্রস্ত ট্রাক দুটি মহাসড়কের ওপর পড়ে থাকায় উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যানবাহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরিয়ে নেওয়ার কাজও শুরু করা হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রয়েছে। যানবাহনগুলো সার্ভিস লেন দিয়ে চলাচল করছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

রোববার, ২৩ আগস্ট ২০২৬

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত ৩

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি