লগইন
প্রাইম টিভি
আপডেট : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

গাছায় নৌ ভ্রমণের সময় নদীতে পড়ে শিশু নিখোঁজ, ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৬ নম্বর ওয়ার্ডের পলাসোনা নদীর ঘাটে বাবার সঙ্গে ঘুরতে গিয়ে নৌকা ভ্রমণের সময় নদীতে পড়ে ওয়াসিক রিয়ান (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ঘটনার পর থেকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি।
​বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পলাসোনা নদীর ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
​নিখোঁজ শিশু ওয়াসিক রিয়ান দিনাজপুর জেলার পার্বতীপুর থানার নতুন বাজার এলাকার বাসিন্দা সাহিদের ছেলে। পরিবারটি বর্তমানে গাজীপুর মহানগরীর বাসন থানার ইসলামপুর কড্ডা এলাকায় বসবাস করছে।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শিশু রিয়ান তার বাবার সঙ্গে পলাসোনা নদীর ঘাটে ঘুরতে যায়। একপর্যায়ে নৌকা ভ্রমণ শেষে ঘাটে নামার সময় অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই তীব্র স্রোতে তলিয়ে যায়।
​ঘটনার পরপরই স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত এক ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। নিখোঁজের পর থেকে এলাকা জুড়ে শোক ও গভীর উৎকণ্ঠা বিরাজ করছে। দুর্ঘটনাস্থলে নদীর তীরে স্বজনরা অশ্রুসজল চোখে শিশুটির সন্ধানে অপেক্ষা করছেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন জানান, "খবর পাওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে একটি টহল বোট পাঠানো হয়েছে। উদ্ধার কাজের পাশাপাশি পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

গাছায় নৌ ভ্রমণের সময় নদীতে পড়ে শিশু নিখোঁজ, ডুবুরি দলের উদ্ধার অভিযান অব্যাহত

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৬ নম্বর ওয়ার্ডের পলাসোনা নদীর ঘাটে বাবার সঙ্গে ঘুরতে গিয়ে নৌকা ভ্রমণের সময় নদীতে পড়ে ওয়াসিক রিয়ান (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। ঘটনার পর থেকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি।
​বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পলাসোনা নদীর ঘাটে এই দুর্ঘটনা ঘটে।
​নিখোঁজ শিশু ওয়াসিক রিয়ান দিনাজপুর জেলার পার্বতীপুর থানার নতুন বাজার এলাকার বাসিন্দা সাহিদের ছেলে। পরিবারটি বর্তমানে গাজীপুর মহানগরীর বাসন থানার ইসলামপুর কড্ডা এলাকায় বসবাস করছে।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শিশু রিয়ান তার বাবার সঙ্গে পলাসোনা নদীর ঘাটে ঘুরতে যায়। একপর্যায়ে নৌকা ভ্রমণ শেষে ঘাটে নামার সময় অসাবধানতাবশত সে নদীতে পড়ে যায় এবং মুহূর্তের মধ্যেই তীব্র স্রোতে তলিয়ে যায়।
​ঘটনার পরপরই স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত এক ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। নিখোঁজের পর থেকে এলাকা জুড়ে শোক ও গভীর উৎকণ্ঠা বিরাজ করছে। দুর্ঘটনাস্থলে নদীর তীরে স্বজনরা অশ্রুসজল চোখে শিশুটির সন্ধানে অপেক্ষা করছেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন জানান, "খবর পাওয়ার পরপরই দুর্ঘটনাস্থলে একটি টহল বোট পাঠানো হয়েছে। উদ্ধার কাজের পাশাপাশি পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি