লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

দেওয়ানগঞ্জে ১৫৬ বোতল মদ উদ্ধার

দেওয়ানগঞ্জে ১৫৬ বোতল মদ উদ্ধার

সাদিয়া ইসলাম, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ (জামালপুর)  :

জামালপুরে ৩৫ বিজিবির  দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর বিওপির  ১০৭৭ নম্বর সীমান্ত পিলার এলাকায়  অভিযান চালায় বিজিবি। তারা ১৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে । যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে পৃথক অভিযানে  দাঁতভাঙা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ছাটকড়াই বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেন। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ২ হাজার টাকা।

বিজিবি জানায়, মদ ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

দেওয়ানগঞ্জে ১৫৬ বোতল মদ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সাদিয়া ইসলাম, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ (জামালপুর)  :

জামালপুরে ৩৫ বিজিবির  দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকা থেকে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর বিওপির  ১০৭৭ নম্বর সীমান্ত পিলার এলাকায়  অভিযান চালায় বিজিবি। তারা ১৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে । যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা।

বুধবার (৫ আগস্ট) দিবাগত রাতে পৃথক অভিযানে  দাঁতভাঙা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ছাটকড়াই বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেন। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ২ হাজার টাকা।

বিজিবি জানায়, মদ ও কসমেটিকস পণ্য উদ্ধারের ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। 

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি