লগইন
প্রাইম টিভি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

আমি নিতে আসিনি, দিতে এসেছি আমতলীতে চেয়ারম্যান প্রার্থী হিরু

বাবার স্বপ্ন পূরণে অসহায় মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা দিচ্ছেন ডা. দিগন্ত

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বাগেরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

মধুপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম, আনন্দে আত্মহারা বাবা

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, পুড়ল দুটি আসন

চাঁদপুরে খামারের খাবারে বিষ মেশানোর অভিযোগ, একে একে মারা গেল ৫ গরু আরও কয়েকটি গরু অসুস্থ

চাঁদপুরে মেঘনার নতুন চরে দুই ইউনিয়নের সীমানা নির্ধারণ, স্বস্তিতে জমির মালিকরা

কেরানীগঞ্জে পৃথক অভিযানে ৫৯১ পিস ইয়াবা ও ১০০ পিস প্যাথিডিনসহ গ্রেপ্তার ২

নওগাঁয় গ্যাস সংকট ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলের স্মারকলিপি

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি: 

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে নওগাঁয় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসম সায়েম, আমার বাংলাদেশ পার্টির নওগাঁ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব সোহাগ, এলডিপি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহেনশাহ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, নওগাঁ পৌরসভা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারি আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ ও জাগপা সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে জনগণের দুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ভূতুড়ে বিল আদায় বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও চলমান সংকট নিরসনে তারা ঐক্যবদ্ধ। শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে তারা সোচ্চার থাকবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

নওগাঁয় গ্যাস সংকট ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১১ দলের স্মারকলিপি

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি: 

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে নওগাঁয় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসম সায়েম, আমার বাংলাদেশ পার্টির নওগাঁ জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান, এনসিপির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব সোহাগ, এলডিপি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহেনশাহ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক নাসির উদ্দীন, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিম, নওগাঁ পৌরসভা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারি আনোয়ার হোসেন, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ ও জাগপা সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে জনগণের দুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও ভূতুড়ে বিল আদায় বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানানো হয়।

নেতৃবৃন্দ বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও চলমান সংকট নিরসনে তারা ঐক্যবদ্ধ। শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ে তারা সোচ্চার থাকবেন।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি