লগইন
প্রাইম টিভি
আপডেট : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

শেখ হাসিনার অনলাইন বক্তব্যের পরই মাগুরায় সাকিবের বাড়িতে হামলা, পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা

মাগুরা থেকে মোঃ তারিকুল ইসলাম তুহিন, 

ভারতের ফরেন প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনলাইনে সংযুক্ত হওয়ার পরপরই মাগুরায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত প্রায় ৯টার দিকে শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত তার বাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা হামলা চালায়।

স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ পাশের প্রধান গেটে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। একই সঙ্গে বাড়ির জানালা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে কয়েকটি গ্লাস ভেঙে যায়। গেটের ওপরের অংশে আগুনের কালো দাগ ও পোড়া চিহ্ন দেখা গেলেও আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার পরপরই এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ঘটনাস্থল ঘিরে প্রাথমিক তদন্ত শুরু করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, "রাত ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বাড়ির গেটে আগুনের কালো দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।"

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খাইরুল হাসান বলেন, "খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ঘটনাটিকে বিচ্ছিন্নভাবে না দেখে সম্ভাব্য সব দিক বিবেচনায় তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। হামলার পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী ছিল, তা উদঘাটনে পুলিশ মাঠপর্যায়ে কাজ করছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার উদ্দেশ্য বা দায়ী ব্যক্তিদের বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
প্রাইম টিভি

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

শেখ হাসিনার অনলাইন বক্তব্যের পরই মাগুরায় সাকিবের বাড়িতে হামলা, পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

মাগুরা থেকে মোঃ তারিকুল ইসলাম তুহিন, 

ভারতের ফরেন প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনলাইনে সংযুক্ত হওয়ার পরপরই মাগুরায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার (৫ আগস্ট) রাত প্রায় ৯টার দিকে শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত তার বাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা হামলা চালায়।

স্থানীয় সূত্র জানায়, দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ পাশের প্রধান গেটে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। একই সঙ্গে বাড়ির জানালা লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে কয়েকটি গ্লাস ভেঙে যায়। গেটের ওপরের অংশে আগুনের কালো দাগ ও পোড়া চিহ্ন দেখা গেলেও আগুন দ্রুত নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার পরপরই এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ঘটনাস্থল ঘিরে প্রাথমিক তদন্ত শুরু করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, "রাত ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বাড়ির গেটে আগুনের কালো দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।"

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খাইরুল হাসান বলেন, "খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ঘটনাটিকে বিচ্ছিন্নভাবে না দেখে সম্ভাব্য সব দিক বিবেচনায় তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। হামলার পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী ছিল, তা উদঘাটনে পুলিশ মাঠপর্যায়ে কাজ করছে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার উদ্দেশ্য বা দায়ী ব্যক্তিদের বিষয়ে নিশ্চিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ।

প্রাইম টিভি

নির্বাহী পরিচালক  

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত প্রাইম টিভি